পোস্ট বিস্তারিত

সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২

Public Update 17 Mar 2026
ঈদ উপহার বিতরণ ২০২৬
সরকার ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ঢাকার ধামরাইয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ২৭০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সরকার ফাউন্ডেশন ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার সামগ্রী বিতরণ করে। এবারের ঈদ উপহার প্যাকেজে ১ লিটার সয়াবিন তেল, ১.৫ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ কেজি ভাতের চাল, সেমাই ১ প্যাকেট, আধা কেজি লবণ দেওয়া হয়েছে।
নাজিরা বেগম বলেন, ‘ঈদে আমাদের খোঁজখবর কেউ নেয় না। এবার প্রথম ঈদে এতগুলো বাজার পেয়েছি। ঈদে আর কোনো কিছু কিনতে হবে না। এই বাজারে ঈদ পার হয়ে যাবে।’
কাশেম খা নামের আরেকজন বলেন, ‘ঈদ এলেই পরিবারের সবার বাজার নিয়ে একটা চিন্তার মধ্যে থাকতে হয়। এবারের বাজারের হিসাব মিলাতে পারছিলাম না। তারমধ্যে সরকার গোষ্ঠী থেকে এই উপহার পেলাম। উপহারগুলো পেয়ে অনেক খুশি লাগছে। দোয়া করি তারা মানুষের কল্যাণে এভাবে কাজ করুক।’
সরকার গোষ্ঠীর সদস্যরা বলেন, আমরা পারিবারিকভাবে এই কার্যক্রম শুরু করেছি। মূলত সরকার গোষ্ঠীর প্রয়াত ব্যাক্তিদের মাগফেরাতের উদ্দেশ্যে দান সাদকা করার জন্যেই সরকার ফাউন্ডেশনের সৃষ্টি। আমরা চেষ্টা করেছি যাতে ঈদের প্রয়োজনীয় বাজার অসহায়দের মাঝে পৌঁছে দেওয়া যায়। সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি অনুরোধ, আসুন আমরা অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়াই।
এসময় উপস্থিত ছিলেন, সরকার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডভোকেট নুরুল ইসলাম, সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপদেষ্টা আলতাফ হোসেন, উপদেষ্টা হাবিবুর রহমান বাদশা,সাধারণ সম্পাদক এস এম মাসুম হোসেন, সহ সভাপতি ড. তোফাজ্জল হোসেন, সমন্বয়ক রাশেদ মাহমুদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান, সহকারী ত্রাণ সম্পাদক মাসুদুর রহমান পাপন প্রমুখ।
#সরকার_ফাউন্ডেশন

Photo Gallery

সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 1 01 সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 2 02 সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 3 03 সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 4 04 সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 5 05 সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 6 06 সরকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ সিজন-২ image 7 07